লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরো।। মরণঘাতী করোনা ভাইরাসের কারনে ক্ষুধা ও দারিদ্রতার কষাঘাতে পিষ্ট এখন সারাদেশের মানুষ। দীর্ঘদিন ধরে মানুষ ঘর বন্দি হয়ে আছে সেই সাথে বন্ধ হয়ে আছে দিনমজুরের চাকা, পেটে ভাত নেই, অর্ধাহারে অনাহারে কাটছে মেহনতি মানুষের জীবন। তাই সেই সব মানুষের মুখে কিঞ্চিৎ হাসি ফোটাতে এগিয়ে এসেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বড় ভাই-ছোট ভাই ও বন্ধু মহল নামে একটি সংগঠন।
আজ বুধবার সকালে শিবগঞ্জ বাজারে বড় ভাই-ছোট ভাই ও বন্ধু মহল সংগঠনের নেতৃত্বে প্রথম পর্যায়ে প্রায় ৯৬ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, বুটের ডাল, তেল, লবণ, আলু ও সাবান।
এর সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন, জনাব সৈয়দ নুরুল ইসলাম (বিপিএম বার পিপিএম) পুলিশ সুপার কুমিল্লা জেলা।
সংগঠনের পক্ষ থেকে সুমন হায়দার নামে একজন সদস্য বলেন, প্রত্যেক গ্রামের সচেতন মানুষগুলোর কাছে আবেদন, আপনারা প্রকৃত অসহায়দের সাহায্য করুন। এই দুর্যোগে আপনার সাধ্যমতো আসহায় মানুষের পাশে দাঁড়ান। মানুষ মানুষের জন্য; জীবন জীবনের জন্য।