নিজস্ব প্রতিবেদক।। করোনাভাইরাসের প্রকোপে ভীত পুরো বিশ্ব। লকডাউন করা হয়েছে বিশ্বের প্রায় অধিকাংশ দেশ। এরই মাঝে করোনার সংক্রামক এড়াতে সাধারন ছুটি ঘোষনা করেছে বাংলাদেশ সরকার। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমিক ও দিনমজুর। খাদ্যের অভাবে চরমভাবে দিনযাপন করছে নিম্ন-আয়ের লোকজন। এসব দুংস্থ ও অসহায়দের সাহায্যে নিজস্ব উদ্যোগে তাদের পাশে দাড়িয়েছেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জল।
বুধবার ১৫ এপ্রিল সন্ধ্যায় ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জল ক্ষুধার্ত মানুষের হাতে ,চাল, ডাল, পেয়াজ, রসুন ও তেল সামগ্রী তুলে দেয়। এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রান বিতরণ কার্যক্রম চলবেও তিনি জানান।
ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ উজ্জল আমাদেরবাংলাদেশ. কমকে জানান হঠাৎ করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল হক দিপু ভাই আমাকে ফোন করে বলেন ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভাদাইল এলাকার ক্লাব ঘরের পাশে কিছু লোক না খেয়ে দিন কাঠাচ্ছে আপনি সেখানে যেয়ে একটু দেখেন।
সঙ্গে সঙ্গে আমি ওসি সাহেবের কথা মত সেখানে যেয়ে ক্ষুধার্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী বিরতণ করি এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই ওসি সাহেবের কথা মত আমি অসহায়দের সাহায্য পাশে দাড়িয়েছি। সমাজে বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছি। বিশ্বের এমন করুণ পরিস্থিতি মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবে সবাই বলেও তিনি জানান।
ত্রাণ বিতরণ সময় উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ানের নং ওয়ার্ডের মেম্বার আবু সাদেক ভূইয়া, ধামসোনা ইউনিয়ানের কৃষকলীগের সভাপতি মো: কিচমত আলী ধামসোনা ইউনিয়ান আওয়ামীলীগের ত্রানকল্যান সম্পাদক মো: ইব্রাহিম মিয়া,আশুলিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মো: সাহিন মাহমুদ,আশুলিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের মো:ফারুখ হোসেন,বিশিষ্ট সমাজসেবক মো: কাদির মুন্সী,সভাপতি ৬নং ওয়ার্ড যুবলীগের মো: নুর-আলম, মো: শাহা-আলম সরকার,মো: আলমগীর কবির,মো:ফারুখ, মো: শামীম, মো: আরশাবসহ প্রমুখ।