এস আর সাঈদ।। যশোরের কেশবপুর উপজেলার টিটাবাজিতপুর যুব সংঘের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ, হ্যান্ডস স্যানিটাইজার প্রদান, বহিরাগতদের প্রবেশে বাঁধাদান ও জীবানুনাশক স্প্রে করা-সহ সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শুক্রবার দিনব্যাপী টিটাবাজিতপুর মোড়ে উক্ত কার্যক্রম পরিচালনা করেন টিটাবাজিতপুর যুব সংঘের আহবায়ক হুমায়ুন কবীর, সদস্য তরিকুল ইসলাম, ইউসুফ আলী, ফজর আলী, ওবায়দুল, আমিনুর রহমান, জিয়াউর রহমান, সাফায়েত, ফিরোজ, জুল ফিকার আলী, সাগর, নাহিদ, বাচ্চু, দিপু, রাসেল, নাজমূল, ফয়সাল, মুজিবুর রহমান, শামীম রেজা প্রমুখ। উক্ত কার্যক্রমকে উৎসাহ প্রদান করেছেন যুব সংঘের উপদেষ্টা ও টিটাবাজিতপুর এম.কে.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক কামরুজ্জামান, সমাজসেবক আলাউদ্দীন সরদার, নবজান সরদার, আশরাফ আলী সরদার প্রমুখ। এব্যাপারে টিটাবাজিতপুর যুব সংঘের আহবায়ক হুমায়ুন কবীর বলেন, প্রতিদিন আমারা আমাদের অর্থায়নে করোনা ভাইরাস প্রতিরোধে উক্ত কর্মকান্ড পরিচালনা করে আসছি।
তবে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন যৌথভাবে আমাদের মাস্ক, হ্যান্ডস স্যানিটাইজার, জীবানুনাশক, পিপিই-সহ বিভিন্ন সামগ্রী সরবরাহ করা হলে আমাদের কর্মকান্ড আরো গতিশীল হতো।