সাভার সংবাদদাতা।। সাভারে করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের (৭৫) মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি করোনায় উপসর্গ নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি হন।
শনিবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মীরজাদি সাব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার ঐ বৃদ্ধ করোনা উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট ও হাপানিজনিত কারনে মৃত্যুবরন করলে তার নমুনা আইইডিসিআরে পাঠানো হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হুদা মিঠু বলেন , কাউন্দিয়া ইউনিয়রে ওই বৃদ্ধ ঠান্ডা ও হাপানি জনিত রোগে সরোওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনার আস্তিত্ব পাওয়া যায়।