জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটে আরাফাত এ্যাগ্রো লিঃ এর উদ্যোগে ও ইয়ামাহা রাইডার্স ক্লাবের সৌজন্যে ঘরের মধ্যে আটকে পড়া গরিব অসহায় নিম্ন আয়ের কর্মহীন প্রায় ৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় মোহাম্মাদাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে এসব সামগ্রী তুলেদেন আরাফাত এ্যাগ্রো লিঃ এর চেয়ারম্যান খালিদ হোসেন সাজ্জাদ ও পরিচালক আরাফাত হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আশিকুর রহমান,রিংকু, রাকিবুল হাসান,শফিকুল ইসলামসহ অন্যান্যরা।
খাদ্য সামগ্রী বিতরণের সময় চেয়ারম্যান খালিদ হোসেন সাজ্জাদ বলেন , দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করছেন। মানুষের পেটে খাবার নেই। আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। পরিবার নিয়ে কষ্টে থাকা এই মানুষগুলোর কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানো একজন বিবেকবান মানুষের কাজ বলে মনে করি। বিপদের দিনে সামান্য কিছু নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। সমাজের বিত্তবান ও স্বচ্ছল প্রতিটি মানুষকেই যার যার সাধ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। আমি যতটুকু পারি এই সংকটে হত দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করবো।