মুন্সী মেহেদী হাসান,নিজস্ব প্রতিবেদক।।খুলনার খাঁনজাহান আলী থানার অন্তর্গত আটরা গিলাতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন, গিলাতলা নজরুল থিয়েটার ক্লাবের উদ্যেগে ( ৬০০) ছয়শত অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে ২য় বারের মতো খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার বিকাল থেকে গিলাতলা বাজারপাড়া এলাকায় উক্ত ক্লাব চত্বরে চাল, ডাল, আলু, পিয়াজ, তেলসহ খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
নজরুল থিয়েটার ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন খাঁন ও সাধারণ সম্পাদক খাঁন রিয়াজুল ইসলাম রাজার নেতৃত্বে এ খাদ্য সামগ্রী উপহার সকলের মাঝে পৌঁছে দেওয়া হয়।
এ সময় খাঁন রিয়াজুল ইসলাম রাজা জানান, করোনা ভাইরাস বিস্তার ও প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নিজেদের উদ্যেগে স্বল্প আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। যাতে করে তারা ঘরে নিরাপদে থাকতে পারে এবং খাবারের কষ্ট না পেতে হয়। এছাড়াও ঘরে থাকুন, সূস্থ্য থাকুন, শারীরিক দুরত্ব বজায় রাখুন,
নিজে সূস্থ্য থাকুন, অপরকেও সুস্থ্য থাকতে সহযোগিতা করুন, সকলে মিলে করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলুন, এমন সচেতনতামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে ২য় বারের মতো খাদ্য সামগ্রী উপহার হিসেবে ৬০০ শত হত দরিদ্রের ঘরে ঘরে আমরা ত্রান পৌঁছে দিয়েছি ।
দেশের এ সংকটময় পরিস্থিতি মোকাবেলায় এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের সহযোগিতা অব্যহত থাকবে। এ খাদ্য উপহার প্রদান কর্মসূচিতে বিশিষ্ট সমাজ সেবক মোঃ বাদশা খাঁন, মুন্সী ফারুক হোসেন, খাঁন রিপনসহ ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।