নিজস্ব প্রতিবেদক।। প্রায় সমগ্র বিশ্বকে গ্রাস করেছে (কোভিড-১৯)। হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া প্রায় সব দেশ থেকেই কমবেশি প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের খবর মিলেছে। পুণে সব দেশের অনেক পরীক্ষাগারে এই মরণ ভাইরাস নিয়ে গবেষণা চলছে। তারই ধারাবাহিকতায় আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ধামসোনা জোন-২ এর ২৪ জন পল্লীচিকিৎসককে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে করোনা বিষয়ক প্রশিক্ষন দেওয়া হয়।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ও সরকারী বিধি নিষেধ মেনে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মেম্বার এর অফিসে প্রশিক্ষণের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামসোনা ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের মেম্বার মমতাজ উদ্দিন মোন্তাজ ।
তিনি বলেন দেশের এই সংকট মুহূর্তে পল্লী-চিকিৎসরা আমার এলাকায় সরকারীর পক্ষে যেভাবে কাজ করে যাচ্ছে। আমি তাদের কথা কখনো ভুলবো না। আপনাদের নিজের জীবন বাঁজি রেখে অন্যের জীবন রক্ষা করছেন আমি বলবো আপনাই সরকারে প্রকৃত বন্ধু। আমি আপনাদের পাশে আছি,আপনাদের যা যা প্রয়োজন আমাকে বলবেন আমি আপনাদের সার্বিক সহায়তা করব বলে তিনি জানান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম(রাজু) এ সময় তিনি পল্লী-চিকিৎসকদের উদ্দেশ্যে বর্তমান করোনার পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি জনাব এ,বি,এম জাহাঙ্গীর আলম (স্বপন) এ সময় আমাদেরবাংলাদেশ.কমকে তিনি বলেন আশুলিয়া থানার প্রত্যেকটি ইউনিয়ন ও য়ার্ডে সরকারি নির্দেশনা মোতাবেক সচেতনতা মুলক,অলোচনা ও স্বাস্থ্য সেবা টেলি চিকিৎসা হেল্প, গরীব অসহায় ও দুস্থদের মাঝে বিনামুল্যে ঔষধ ও স্বাস্থ্য সেবা ক্যাম্পিং,পথ শিশু ও অসহায় গরীব, দুস্থদের ফ্রি চিকিৎসা। ধর্ম মতোবেধ নয়, করোনা ভাইরাস কভিড-১৯ নয়, এ সময় যে কোন ব্যক্তি মৃত্যু বরন করিলে তাহাদের দাফন কাফন ও সৎকার ব্যবস্থা করছি। এ সময় তিনি আরোও বলেন একমাত্র জনসচেতনার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। আমরা যদি সরকারের দিক নির্দেশনা গুলো মেনে না চলি তাহলে এই করোনা ভাইরাস থেকে আমরা কখনও রক্ষা পাবো না। তাই আমাদের সকলের উচিত সরকারের নির্দেশনা গুলো মেনে চলা। এ ছাড়া তিনি আরোও বলেন সামাজিক দূরত্ব মানতে ব্যর্থ হওয়ায় কমিউনিকেশন ট্রান্সমিশনের কারণে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে।’
উক্ত অনুষ্ঠান উপস্থাপনা করেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের,ধামসোনা জোন-২ এর সহ-সভপতি আলমগীর
এ সময় উপস্থিত ছিলেন মো: নাফির,মো: মনির মো: মামুন মো: আনোয়ার মো:মেজবাহ উদ্দিন, মো:জাহিদুল ইসলাম,মো: মুরসালিন,মো: শাহা-আলম, মো: শওকত হোসাইন,মো: আল-আমিন,মো: আব্দুল্লাহ, মো: সাগর,মোহাম্মদ আলী সহ প্রমুখ।