করোনার এই সংকট রাজনীতি করার সময় নয় উল্লেখ করে সংকট মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এর আগে, শেখ জামালের ৬৭ তম জন্মদিনে সামাজিক দূরত্ব বজায় রেখে আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় শেখ জামালের পবিত্র আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়৷























































