রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধি।।
জয়পুরহাটে আরো ৯ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। মঙ্গলবার রাতেই জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তদের গোপীনাথপুর আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। আক্রান্তরা কালাই উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে,আক্রান্তরা কালাই উপজেলার বিভিন্ন গ্রামের। তারা ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে তাদের নিজ বাড়ি এসেছেন। গ্রামে তাদের হোম কোয়ারেন্টিনে রাখার পর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আইইডিসিআর থেকে তাদের রিপোর্ট সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তদের ৯ বাড়ি লক ডাউন করা হয়েছে।
জেলায় বর্তমানে আইসোলেশনে ৪৪জন এবং হোম কোয়ারেন্টিনে আছেন ৯৩৬জন। যাদের অধিকাংশই ঢাকা,নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে আসা।