করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে বাগেরহাটে যুবক আটক
- প্রকাশের সয়ম :
শনিবার, ২ মে, ২০২০
-
১০০
বার দেখা হয়েছে

আহসান টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটের মোংলায় করোনা ভাইরাস সংক্রামন ও সরকারের পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে তানজিদুল ইসসলাম নয়ন নামের এক যুবককে আটক করেছে র্যাব-৬। নয়নের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে মোংলা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৬ এর মিডিয়া অফিসার এএসপি মাহবুবুল আলম।
আটক নয়ন মোংলা সদর উপজেলার জয়মনি গ্রামের মজিবুর রহমানের ছেলে।
র্যাব-৬ এর মিডিয়া অফিসার এএসপি মাহবুবুল আলম বলেন, করোনা ভাইরাস সংক্রামন এবং সরকারি পদক্ষেপ নিয়ে গুজব ও বিভ্রান্তি সৃষ্টিকারি করার অপরাধে একটি মুঠোফোনসহ মোংলা থেকে তানজিদুল ইসসলাম নয়নকে আটক করেছি। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media