সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলায় নতুন করে আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। নতুন ৬ জন করোনা আক্রান্তের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালের একজন মেডিকেল অফিসার ও বিশ্বম্ভরপুর উপজেলার একজন সিনিয়র স্টাফ নার্স করোনা আক্রান্ত হয়েছেন।
আজ (২ মে শনিবার ) সুনামগঞ্জ জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, নতুন ৬ করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ১ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন, জামালগঞ্জ উপজেলায় ১ জন, জগন্নাথপুর উপজেলায় ১ জন ও দিরাই উপজেলায় ১ জন এবং ধর্মপাশা উপজেলায় একজন করোনায় আক্রান্ত রোগী রয়েছে।
এনিয়ে সুনামগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৩৪ জনে। জানাযায়, জেলার মোট করোনা ভাইরাস আক্রান্ত রোগী মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৪ জন, দিরাই উপজেলায় ২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৪ জন, ছাতক উপজেলায় ২ জন, জগন্নাথপুর উপজেলায় ৩ জন, দোয়ারাবাজার উপজেলায় ৫ জন, শাল্লা উপজেলায় ৩ জন, জামালগঞ্জ উপজেলায় ২ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ৫ জন, ধর্মপাশা উপজেলায় ৪ জন রয়েছেন। আক্রান্ত আরও একজন কোন উপজেলার তা এখনো জানা যায়নি।