এস আর সাঈদ,কেশবপুর (যশোর)থেকে।।
যশোরের কেশবপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীনদের মাঝে উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ৭ লাখ টাকা আর্থিক সহায়তা বিতরণ করেছেন। সোমবার দুপুরে কেশবপুর উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম জানান, উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে এপর্যন্ত তিনি ৪ শত কর্মহীনদের মাঝে তাঁর নিজস্ব অর্থায়নে ৪ লাখ টাকা বিতরণ করেছেন।
এর মধ্যে ৫২ জন সাংবাদিককেও তিনি ৫২ হাজার টাকা আর্থিক প্রনোদনা প্রদান করেছেন। এছাড়াও উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম অদ্যবধি উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন অতিদরিদ্রদের মাঝে ৩ লাখ টাকা বিতরণ করেছেন।
অপরদিকে উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের পূত্র সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত তাঁর নিজস্ব তহবিল থেকে সাগরদাঁড়ী ইউনিয়য়নের ভ্যান চালক, নসিমন চালক, মোটর সাইকেল চালক, কমিমন চালক, ইজিবাইক চালক, আলমসাধু চালক, চায়ের দোকানদার-সহ ক্ষুদ্র ব্যাবসায়ী ও দিনমজুর ২৫ শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
কেশবপুরে কৃষকের ধান কেটে সহযোগিতা
করলেন কানাইডাঙ্গা হাইস্কুলের শিক্ষকবৃন্দ
এস আর সাঈদ,কেশবপুর (যশোর)থেকে।।
যশোরের কেশবপুরে করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দেয়ায় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার আহŸানে গতকাল কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কৃষকের ধান কেটে সহযোগিতা করেছেন।
কেশবপুর উপজেলার সারুটিয়া গ্রামের পাগল চন্দ্র দাস জানান, করোনা ভাইরাস প্রতিরোধে লগডাউনে শ্রমিক সংকট ও বৃষ্টি-সহ ঝড়ো হাওয়ার কারণে ক্ষেতের পাকা ধান নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন।
বিষয়টটি অবগত হয়ে কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সহকারী প্রধান শিক্ষক মাওঃ আব্দুস সবুর, সহকারী শিক্ষক নারায়ন বিশ্বাস, দিনবন্ধু বিশ্বাস, নিতাই বিশ্বাস, আলী আকবর, সুভাষ রায়, নূরুল ইসলাম, আব্দুল গণি, বিদ্যুৎ মন্ডল, মকবুল মাহফুজ, আলাউদ্দীন গাজী, বিশ্বজিৎ নাথ, চিত্তরঞ্জন মন্ডল গতকাল তাঁর ক্ষেতের পাকা ধান কেটে তাকে সহযোগিতা করেছেন।
এসময় কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার ব্রম্ম ও পল্লী উন্নয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শীতল চন্দ্র রাহাও উক্ত ধান কাটায় অংশ নেন।এব্যাপারে কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার বলেন, প্রধানমন্ত্রী দেশরন্ত শেখ হাসিনার আহবনে আমরা ধান কেটে কৃষকের সহযোগিতা করছি।
তিনি ভাইরাস থেকে বাংলাদেশ-সহ বিশ্ব বাসিকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া প্রার্থনা করেন। তাছাড়া তিনি দেশের যে কোন সংকটে দেশবাসির পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কেশবপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে
অতিদরিদ্রদের মাঝে পৌর মেয়র
রফিকুল ইসলামের খাদ্যসামগ্রী বিতরণ
এস আর সাঈদ,কেশবপুর (যশোর)থেকে।।যশোরের কেশবপুর পৌরসভার অর্থায়নে পৌরসভার ৪ নং ওয়ার্ডে করোনা ভাইরাস প্রতিরোধে সোমবার সকালে কর্মহীন অতিদরিদ্র ৫০ পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাউল-সহ খাদ্যসাগ্রী বিতরণ করা হয়েছে। পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন বাবুর সভাপতিত্বে পৌরসভার ৪ নং ওয়ার্ডের শান্তি পাড়া ও মাছ বাজারের অতিদরিদ্র ৫০ পরিবারের মাঝে প্রধান অতিথি হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ করেন পৌর মেয়র রফিকুল ইসলাম।
এসময় উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহব্বায়ক সবুজ হোসেন নিরব-সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া পৌর মেয়র রফিকুল ইসলাম পৌরসভার অর্থায়নে করোনা ভাইরাসে আক্রান্ত লকডাউনকৃত সকল পরিবার প্রতি ১০ কেজি করে চাউল, ১ কেজি করে ডাউল, ১ কেজি করে আলু, ৫০০ গ্রাম করে তৈল, ৫০০ গ্রাম করে পেয়াজ, ৫০০ গ্রাম করে লবণ, ২৫০ গ্রাম করে কাটামরিচ, ৫০০ গ্রাম করে পটোল, ৫০০ গ্রাম করে টমেটো ও ৫০০ গ্রাম করে কাঁচকলা প্রদান করেছেন।
অপরদিকে পৌর মেয়র রফিকুল ইসলাম তাঁর নিজস্ব অর্থায়নে প্রতিদিন অতিদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করছেন।
কেশবপুর ত্রাণ তহবিলে হাসান সাদেক ও নাসিমা সাদেকের ৫০ হাজার টাকা প্রদান
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে কর্মহীন অতিদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী প্রদানের জন্য উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিলে যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক ও কেশবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ব্যক্তিগত ভাবে ৫০ হাজার টাকা প্রদান করেছেন।
সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের হাতে তাঁর দপ্তরে উক্ত ৫০ হাজার টাকা হস্তান্তর করেন যশোর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব হাসান সাদেক।