কলাপাড়া(পটুয়াখালী) সংবাদদাতা।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে সরকারের দেয়া কার্ডধারী জেলেদের মাঝে দুই মাসের চাল বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ৮০ কেজি হারে ৫৫০ কার্ডধারীকে এ চাল বিতরণ করাহয়।
৫ মে মঙ্গলবার সকালে মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরণ,ট্যাগ অফিসার জিহাদ হোসেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বশিরসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে এ চাল বিতরণ করেন।
জানাযায় এপ্রিল ও মেয়ে এই দুই মাসের চাল মহামারি করনার ভিতরে একসাথে পাওয়ায় কার্ডধারীদের চেহারায় আনন্দের ঝিলিক ভুটে উঠেছে। মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরন জানান, মহামারি করোনার ভিতর সরকারের দেয়া জেলেদের চাল সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ করছি কোন প্রকার অনিয়ম না হয় এই কারনে আমি সর্বদা সজাক দৃষ্টিতে আছি।