মঙ্গলবার ৫ই এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার ও ফেনী ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।
এ সময় ডায়াবেটিক হাসপাতালের সভাপতি আকরামুজ্জামান বলেন, প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এটি স্থাপন করা হয়েছে। হাসপাতালের ৬ষ্ঠ তলায় শিশু ওয়ার্ড স্থানান্তর করে সেখানে প্রস্তুত করা হয়েছে ৫ শয্যার আইসিইউ ইউনিট। আপাতত ২টি শয্যা চালু করা হয়েছে। আইসিইউ সেবার জন্য ৩ জন কনসালটেন্ট, ৬ জন মেডিক্যাল অফিসার, ২ জন আবাসিক মেডিক্যাল অফিসার এবং ৬ জন নার্স ঠিক করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য।























































