মঙ্গলবার (৫ই মে) দুপুরে সচিবালয়ে করোনা টেকনিক্যাল কমিটির সভা ও সমসাময়িক স্বাস্থ্য বিষয়ক বৈঠক শেষে তিনি একথা জানান।
এ সময় তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার আওতা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও করোনাভাইরাসের টেস্টের সংখ্যা এবং পরীক্ষার স্থান আরও বাড়ানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।























































