লিয়াকত হোসেন রাজশাহী।। রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বান সাড়া দিয়ে ত্রাণ
নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। বৃহস্পতিবার নগর ভবনের মেয়রের কাছে অনুদানের অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেন তারা।
ছাত্রজীবনে প্রাইভেট পড়ানোর টাকার সোনার মালা বিক্রি করে মেয়রের ত্রাণ তহবিলে মহানগরীর ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন। করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের সহায়তায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাদের আন্তরিক ধন্যবাদ জানান মেয়র।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।