পূর্ব ঘোষণা অনুযায়ী ডিএনসিসির আওতাধীন বিভিন্ন বাড়ি-ভবন-প্রতিষ্ঠানের বিশেষ করে নির্মাণাধীন ভবনের ভেতরে-বাইরে, আশপাশে কোথাও এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান চালিয়ে তেজগাঁও এলাকায় এডিসের লার্ভা পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ৩ টি প্রতিষ্ঠানকে সর্তকবার্তা আর ৫ টি প্রতিষ্ঠানকে মৌখিক সতর্ক করেন উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত।























































