রিপন হোসেন সাজু,মণিরামপুর যশোর প্রতিনিধি।। মণিরামপুর গোপালপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা মিলে স্কুলে পিছনে নুর ইসলাম নামে এক কৃষকের এক বিঘা জমির পাকা ধান কর্তন করে দিয়েছে। শনিবার সকালে এ ধান কর্তনের শুভ উদ্বোধন করেন যশোর শিক্ষা বোর্ডের সহকারী প্রকৌশলী ও অফিসার ক্লাবের সভাপতি কামাল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করীম, ম্যানেজিং কমিটির শিক্ষা অনুরাগী সদস্য প্রভাষক হাবিবুর রহমান, অভিভাবক সদস্য আব্দুস সালাম, ডাক্তার আকবর আলী, শিক্ষক মাসুদ রানা, মিজানুর রহমান, বরুণ কুমার, অনুপ কুমার, চিনময় কর্মকার , আসাদুজ্জামান, আবু সাঈদ, রবিন বিশ্বাস, ফজলুর রহমান, ছাত্র সাইদুল ইসলাম, সুকুমার কুন্ডুসহ আরো অনেকে।