আমাদেরবাংলাদেশ ডেস্ক।। যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম এর নির্দেশ মোতাবেক জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই মফিজুল ইসলাম, পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৪/০৫/২০২০ ইং তারিখ বিকাল ১৬.০৫
ঘটিকার সময় চৌগাছা থানাধীন চান্দা (আফরা) খালপাড়া এলাকায় ক্রেতা সেজে কুখ্যাত মাদক ব্যবসায়ী আলিমুননেছা ও রেকসোনা (৫৯), স্বামী- হাবিবুর রহমান, ও তার সহযোগী শফিকুল ইসলাম (২৪), পিতা- আবুল বিশ্বাস, উভয়সাং- চান্দা (আফরা), থানা-চৌগাছা, জেলা-যশোরদ্বয়কে ০৬ (ছয়) বোতল ফেনসিডিল (মাদক) সহ হাতে নাতে গ্রেফতার করেন।
তাদের স্বীকারোক্তি মোতাবেক মাদক সরবরাহ দাতা একাধিক মাদক মামলার আসামী চৌগাছা থানাধীন তেতুলবাড়ীয়া সাকিনস্থ আব্দুল হালিম @ এলেম এর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩৬) কে গ্রেফতার করেন ডিবি পুলিশ। ধৃত আসামী আলিমুননেছার বিরুদ্ধে নড়াইল জেলা ও যশোর জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।
এই সংক্রান্তে চৌগাছা থানার মামলা নং-২০ তাং-১৪/০৫/২০২০ ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৪(খ) রুজু করা হয়।