সে জন্য বরিশালের আড়াইশ সাইক্লোন শেল্টারের পাশাপাশি সব স্কুল কলেজকে প্রস্তুত রাখা হচ্ছে আশ্রয় কেন্দ্র হিসেবে।
দুপুরে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঘুর্ণিঝড় মোকাবেলায় দূর্যোগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বরিশালের জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সবাইকে ঝড় মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেয়া হয়। সভায় জানানো হয় দূর্যোগের সময়ও যাতে করোনার বিস্তার না ঘটে তার জন্য সব বিধি মেনে চলতে হবে।























































