রিপন হোসেন সাজু,মনিরামপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের মনিরামপুরে এক কৃষকের বাড়ি থেকে একটি গরু চুরি করে পালানোর সময় জনতা ধাওয়া দিয়ে গরুসহ তিন চোরকে আটক করে পুলিশে দিয়েছে। এরা হলো মেহেদী হাসান জনি, এনামুল হক ও শরিফুল ইসলাম।
মনিরামপুর থানার এসআই আব্দুর রহমান জানান, শনিবার দিবাগত রাতে উপজেলার মকমতলা খানপুর গ্রামের কৃষক মিজানুর রহমানের গোয়াল ঘর থেকে সংঘবদ্ধ চোরেরা একটি গরু চুরি করে পালিয়ে যায়।
সকাল ছয়টার দিকে উপজেলার ভোজগাতী ইউনিয়নের দোনার গ্রামের লোকজন টের পেয়ে ধাওয়া দিয়ে গরুসহ তিনজনকে আটক করে থানায় খবর দেয়। পরে সেখান থেকে পুলিশ গরুসহ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলা উপজেলার মাঝলাউড়ী গ্রামের আবদুল আজীজের ছেলে মেহেদী হাসান জনি এবং সুন্দলপুর গ্রামের আবদুল মাজেদের ছেলে এনামুল হক ও আজিজ হোসেনের ছেলে শরিফুল ইসলাম। এসআই আবদুর রহমান জানান,আটককৃতদের মধ্যে শরিফুল ইসলামের পিতা আবদুল আজিজ একজন চিহ্নিত ডাকাত।
মনিরামপুর থানার ওসি তদন্ত শিকদার মতিয়ার রহমান আমাদেেরবাংলাদেশ.কমের প্রতিবেদক কে জানান,আটক তিন জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার সকালে তাদেরকে আদালতে চালান দেয়া হবে।