এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ইংরেজী বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আল আমিন খান এবং আল ফিকহ এন্ড লিগ্যাল স্ট্যাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এস এ এইচ ওয়ালীউল্লাহ।
বেলা ১১ টা থেকে সাড়ে টা পর্যন্ত অনলাইনে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও ভোক্তা অধিকার সম্পর্কিত ৩০টি প্রশ্নের জন্য সময় দেওয়া হয় ৩০ মিনিট। অতি শীঘ্রই পুরস্কার নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানায় সংশ্লিষ্টরা।
সিওয়াইবি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক বলেন, ‘‘মহামারী করোনার ফলে ক্যাম্পাস বন্ধ থাকায় দীর্ঘদিন যাবৎ সিওয়াইবি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এমতাবস্থায় সিওয়াইবি’র কার্যক্রমকে সক্রিয় রাখতে সংগঠনের পক্ষ থেকে আমরা অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি।’’
উল্লেখ্য, সচেতনতা ভোক্তা সমাজ (সিসিএস)-এর যুব সংগঠন হিসেবে কনজুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকেই খাদ্যে ভেজাল প্রতিরোধে নানা সচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে সংগঠনটি। ২০১৭ সালে এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে।