সিরাজগঞ্জের ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় মুরগির খাদ্য, বাসস্থানসহ নগদ অর্থ বিতরণ
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১৯ মে, ২০২০
-
১২৬
বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ সংবাদদাতা।। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় ১০ জন ভিক্ষুকের মাঝে মুরগির খাদ্য, বাসস্থানসহ নগদ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার বেলা ১১ টায় কামারখন্দ উপজেলা চত্বরে কামারখন্দ সমাজসেবা অধিদপ্তরে সহযোগিতায় এ বিতরণ কর্মসূচি পালন করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ২ (সিরাজগঞ্জ সদর -কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, উপজেলা চেয়ারম্যান এস. এম. শহীদুল্লাহ সবুজ, উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সবুজ আলী প্রমুখ ।
Please Share This Post in Your Social Media