মইনুল হোসেন প্লাবন।। করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে শেরপুরসহ সারা দেশে চলেছে লকডাউন। ফলে বেড়ে গেছে জনদূর্ভোগ। করোনার বিরুদ্ধে মানুষকে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকতে হচ্ছে। করোনার সাথে যুদ্ধে সামনের সারিতে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম যোদ্ধা পুলিশ। আর এমনই এক করোনা যোদ্ধা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। তিনি শেরপুরের শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত। তিনি সহজ-সরল মনের অধিকারী। সহজেই মিশে যান সাধারণ মানুষের সাথে। শ্রীবরদী থানায় যোগদান করেই শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম’র নির্দেশনায় সন্ত্রাস, জঙ্গিবাদসহ মাদক, জুয়া, ইভটিজিং মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। তার নেতৃত্বে লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও অসহায় ২ সহা¯্রাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রীসহ নানা সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়াও অসহায় কৃষকদের ক্ষেতের ধান কেটে মারাই করে ঘরে তুলে দিয়ে এক মানবিকতার পরিচয় দিয়েছেন তিনি। জেলা পুলিশের নির্দেশ আর সহায়তায় তিনি এখন ফ্রন্ট লাইনে। করোনা যুদ্ধেও তিনি প্রশংসিত সর্ব মহলে। তিনি প্রমাণ করেছেন পুলিশই জনতা, জনতাই পুলিশ।
জানা যায়, শ্রীবরদীতে করোনা ভাইরাস মোকাবেলায় ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। জনগণকে রক্ষা করতে এই যুদ্ধে রয়েছে তার দুর্বার সাহসী ভূমিকা। জীবনের ঝুঁকি নিয়ে পরিচালনা করছেন নানা অভিযান। একদিকে আইন-শৃংখলা পরিস্থিতিও রেখেছেন স্বাভাবিক। অন্যদিকে করোনার প্রভাবে ঘরে থাকা অসহায় লোকদের বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছেন খাদ্য সহায়তা। অসহায় কৃষকের বোরো ধান কেটে মারাই করে ঘরে তুলে দিচ্ছেন। কখনও রাতের আধাঁরে ছুটে যাচ্ছেন অসহায় লোকসহ করোনা আক্রান্ত রোগীর বাড়িতে। খোঁজ-খবর নিচ্ছেন লকডাউন এলাকার। সচেতন করতে নিজেই হ্যান্ড মাইক নিয়ে বলে যাচ্ছেন- সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা, বিশেষ কোন প্রয়োজন ব্যাতীত ঘর থেকে না বের হওয়া, মাস্ক ব্যবহার করা, বার বার সাবান-পানি দিয়ে হাত ধোয়া, স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করাসহ ইত্যাদি স্বাস্থ্য সচেতনতামূলক প্রচারণা। তার এই ছুটে চলা শহর থেকে গ্রামাঞ্চলেও।
জেলা পুলিশ সূত্রে আরও জানা যায়, মোহাম্মদ রুহুল আমিন তালুকদার শ্রীবরদী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকে সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রেখে আসছেন। তাছাড়া পলাতক আসামী গ্রেফতার, চুরি-ডাকাতি, হত্যা, গ্রেফতারি পরোনা তামিলে বিশেষ অবদানসহ বেশ কিছু আলোচিত ঘটনার রহস্য উদঘাটন করে প্রসংসিত হয়েছেন তিনি। ওইসব নানা কাজে বিশেষ অবদান রাখায় স্বীকৃতিসরূপ আইজিপি ব্যাজ পেয়েছেন তিনি।