নিজস্ব প্রতিবেদক।। বিয়ের দুই বছর পর স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য। এক পর্যায়ে নয় মাসের বাচ্চাসহ বউকে তালাক দিলো স্বামী। অসহায় নারী আশ্রয় নিলেন পুলিশ সুপারের কাছে। পুলিশ সুপারের মধ্যস্থায় ফিরেও পেলেন নিজের হারানো সংসার। জোড়া নিলো ভেঙে যাওয়া স্বপ্ন। ঘটনাটি ঘটেছে চুয়াডায়ার দামুড়হুদা থানার জয়রামপুর মল্লিকপাড়া এলকায়।
জানা যায়,গত দুই বছর আগে চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার জয়রামপুর মল্লিকাপাড়ার শফিকুল ইসলামের ছেলে মো: মাহবুল হকের (৩২) সাথে তৃষ্ণা খাতুন (২৫) বিয়ে সম্পূর্ন হয়। তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় একটি ছেলে শিশু। স্বাভাবিক গতিতে সবকিছু চললেও গত কয়েকমাস ধরে স্বামী-স্ত্রী মনোমালিন্যের এক পর্যায়ে স্ত্রীকে বাবার বাড়িতে রেখে আসেন স্বামী। এর এক মাস পর স্ত্রীর কাছে পাঠিয়ে দেন বিবাহ বিচ্ছেদের সমস্ত কাগজ।
বিবাহ বিচ্ছেদের পরে অসহায় মেয়ে এবং নাতিনকে নিয়ে মেয়ের মা পুলিশের নিকট হাজির হলে একটি সংগঠনের মাধ্যমে বিষয়টি পুলিশ সুপারের নজরে আসে। পুলিশ সুপার দুই জনের অভিযোগ শুনে তাদেরকে পুরণায় বন্ধনে আবদ্ধ করেন তিনি।
এসময় পুলিশ সুপার ঐ দম্পতির ছেলে শিশুটির জন্য ঈদ উপহার ও নগদ অর্থ দেন।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম আমাদেরবাংলাদেশ. জানান,পুলিশ সদস্যদেরকে নিয়মিত দায়িত্বের বাহিরে পরিবার নিয়ে ভাবতে হয়।একটি পরিবারকে সুখি করার চেষ্টায় সবসময় পুলিশ কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ দম্পতিকে পুনরায় মিলিয়ে দিতে পেরে ভালো লাগছে। পারিবারিক সকল সমস্যা কাটিয়ে তারা আবারো সুখ ও প্রশান্তিতে বসবাস করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।