সৈয়দ মেহেদী হাসান।। গাজীপুরের কাশিমপুর প্রেসক্লাবের ইফতার মাহফিল ও দোয়া আয়োজিত হয়েছে।
শুক্রবার কাশিমপুর প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার পার্টির আয়োজন করা হয় উক্ত ইফতার ও দোয়ার অনুষ্ঠানে কাশেমপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোঃ আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির। সহ-সভাপতি এরশাদ নীটওয়্যার এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ হাসান সরকার এর নেতৃত্বে কাশেমপুর প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই মুহূর্তে সারাবিশ্বে করোনা ভাইরাস সকলের মাঝে আতঙ্ক হিসেবে কাজ করছে সকলে এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে দোয়া করেন। আগামী দিনে সকলে যেন কাশিমপুর প্রেসক্লাবকে সুনামের সহিত কাশিমপুর বাঁশির মাঝে একটি সুসংগঠিত সংগঠন ও সাধারণ জনগণের কল্যাণমূলক কাজে নিয়োজিত সংগঠন হিসেবে প্রকাশ করতে পারে সেই আশা ব্যক্ত করে সভাপতি সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতি আরো বলেন আমরা সাংবাদিকতা করি জনগণের কল্যাণের জন্য, সাধারণ মানুষের উপকার করার জন্য, সাধারণ মানুষ আমাদেরকে দেখার পর যেন সম্মান করে সেজন্য আমরা সাংবাদিকতা করি, আমি আশা করি কাশিমপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক এই সকল সুনাম অর্জন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন ।
তিনি আরো বলেন যদি কাশিমপুর প্রেসক্লাবের কোন সাংবাদিক চাঁদাবাজ ধান্দাবাজি করেন আর এরকম রিপোর্ট যদি যাচাই-বাছাইয়ের পর প্রমাণিত হয় সেই সদস্য কে আজীবনের জন্য কাশিমপুর প্রেসক্লা থেকে বহিস্কৃত করা হবে এবং সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ইফতার ও দোয়ার অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।