মণিরামপুর( যশোর) প্রতিনিধি।। বিশিষ্ট আলেম দ্বীন ইসলামি আইন বিষারদ সাবেক প্রতিমন্ত্রী ও যশোর-৫ (মণিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য মুফতী মুহম্মাদ ওয়াক্কাস-এর পক্ষে পবিত্র ঈ-উল-ফিতর উপলক্ষে মণিরামপুরে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ করা হয়েছে।
শুক্রবার উপজেলার জামেয়া ইমদাদিয়া (বালক-বালিকা) মাদানীনগর কওমী মাদ্রাসায় মাওলানা আশরাফ ইয়াছিন এর সার্বিক তথ্যাবধানে এ ঈদ সামগ্রি বিতরণ করা হয়। এ সময়ে অন্যান্যের উপস্থিত ছিলেন মাওলানা হারুন-অর-রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ নাসিম, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহসভাপতি মুফতী মাহমুদুর রহমান, যশোর জেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক মারুফ হুসাইন, মাওলানা ইমদাদুল ইসলাম, শামছুজ্জামান, মাহমুদুর রহমান, মণিরামপুর উপজেলা চাত্র জমিয়তের প্রচার সম্পাদক তালহা-বিন- রশিদসহ সূধীজন।