লিয়াকত হোসেন রাজশাহী।। রাজশাহীর পবা উপজেলার দাদপুর বিলে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে উচ্চ আদালতের আদেশ অমান্য করে অবৈধ ভাবে পুকুর খননের কাজ করছে। পুকুর খননকারীর নাম রানা। সরেজমিনে গিয়ে দেখা গেছে তিনটি ভেকু মেশিন দিয়ে চলছে এ অবৈধ পুকুর খননের কাজ। পুকুর খননকারী রানা বলেন আমি সবাইকে ম্যানেজ করে পুকুর খনন করছি আপনারা রিপোর্ট করলে রিপোর্ট করতে পারেন।
জানা গেছে একটি প্রভাবশালী মহল এসব অবৈধ পুকুর খননের পিছনে লুকিয়ে ইন্ধন যোগাচ্ছে। এলাকার কৃষকদের অভিযোগ দিন দিন আমাদের ফসলি জমি একটু একটু করে পুকুর খনন করে ফসলী কৃষি জমি নষ্ট করে দেয়া হচ্ছে।এলাকাবাসী অতি শীঘ্রই এসব অবৈধ পুকুর খনন বন্ধ করার জোর দাবি জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, আমাদের পবা উপজেলার দাদপুর বিলে বিভিন্ন মৌসুমে ফসল চাষ করা হয়। এসব পুকুর খনন করার ফলে আমাদের জমিতে হাটু পানি জমে থাকে। আর এ কারণে আমরা আর আগের মত ফসল আবাদ করতে পারছিনা,আমাদের চাষ করা ফসল আগে বিভিন্ন জেলায় রপ্তানি করা হতো।
সবজি চাষে আমাদের এলাকার অনেক সুনাম অর্জন করেছিলাম কিন্তু খুবই দুঃখের বিষয় আমরা সেই ঐতিহ্য আর ধরে রাখতে পারছিনা। অতি শীঘ্রই এসব অবৈধ পুকুর খনন বন্ধ করা না গেলে আমাদের বিলে আমরা কোন ফসল ফলাতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এসব অবৈধ পুকুর খনন বন্ধ না করলে আমাদের না খেয়ে দিন কাটাতে হবে। এসব অবৈধ পুকুর খননের বিষয়ে পবা উপজেলা নির্বাহী অফিসার শাহাদত হোসেন এর কাছে মুঠোফোনে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।