বুধবার সকালে উপজেলার হাদিরা ইউনিয়নের হাদিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জুয়েল ওই এলাকার চা বিক্রেতা হাবিবুর রহমান হবির ছেলে।
স্থানীয়রা জানান, আজ সকাল নয়টার দিকে জুয়েল ওই শিশুকে দোকান থেকে কিছু কিনে দেয়ার লোভ দেখিয়ে স্থানীয় হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়ের পিছনে নির্জন স্থানে ডেকে নিয়ে যায়। সেখানে কৌশলে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই শিশুটিন চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে জুয়েলকে আটক করে। পরে তারা গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুয়েলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিকে আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে।























































