নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুনে পাঁচজনের হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুল আলম সাগর।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে এক বিবৃতিতে এ ঘটনায় শোক প্রকাশ করেন তিনি।
তিনি হতাহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
এসময় ঢাকা জেলা ছাত্রদলের পক্ষ থেকে এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানান এ ছাত্রদলের নেতা।
এর আগে গতকাল বুধবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আসে রাত ১০টা ২৫ মিনিটে। পরে হাসপাতালের ভেতর থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন ওই রোগীরা।