রিপন হোসেন সাজু স্টাফ রিপোর্টার।।মণিরাম পুরে মুখোশধারী ছিনতাইকারীরা ছয় মাংস বিক্রেতাকে মারপিট করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে পৌর এলাকার বিজয়রামপুর গ্রামের ক্রাইম পয়েন্ট তালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
উপজেলার সুন্দলপুর এলাকার মাংস বিক্রেতা আব্দুল আজিজ জানান, তিনিসহ ৬ জন বাড়ী থেকে একটি আলমসাধু যোগে পৌর শহরে আসছিলেন গরু জাবাই করে মাংস বিক্রি করতে। ঘটনাস্থলে পৌঁছলে ৫/৬ জন মুখোশধারী ছিনতাইকারী
যশোর-সাতক্ষীরা মহাসড়কে ধারালো দা ও লোহার পাইপ হাতে তাদের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা তাদেরকে মারপিট পূর্বক জীবনাশের হুমকি দিয়ে ১৫ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। জানাযায়, উক্ত তালতলা নামক স্থানে ইতিপূর্বে এমন ছিনতাইয়ের ঘটনা অহরহ ঘটেছে। জানতে চাইলে থানার ডিউটি অফিসার কামরুজ্জামান বলেন, উক্ত ছিনতাইয়ের ঘটনা জানাতে মাংস বিক্রেতারা একবার থানায় এসেছিলেন। এরপর কি হয়েছে তা তিনি জানেন না।