একইসাথে, টিসিবির পণ্য দেশের উপজেলা ও পৌরসভা এলাকায় বিক্রির বিষয়ে কী কী পদক্ষেপ নেয়া হয়েছে তা প্রতিবেদন আকারে জানার জন্য আগামী ১১ই জুন জানাতে বলা হয়েছে।
সকালে ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ এই আদেশ দেন। এ বিষয়ে এর আগে পহেলা জুন শুনানি শুরু করে আরও বিস্তারিত শুনানির জন্যে আজকের দিন ঠিক করে আদালত। আজ শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ভার্চুয়াল শুনানিতে অংশগ্রহণ করেন রিটকারি আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ন কবির পল্লব।























































