রিপন হোসেন সাজু,মণিরামপুর (যশোর)।।
মণিরামপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেনের পিতা উপজেলা আওয়ামীলীগের সাবেকনেতা ও সাবেক পৌর কাউন্সিলর সাখাওয়াত হোসেন (৬৫) মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি… রাজেউন)।
মরহুমের পারিবারিক সূত্রে জানাযায়, শনিবার বিকেলে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তিনি অসূস্থ্য হয়ে পড়লে তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। তার শাররীক অবস্থা বিবেচনা করে জরুরী বিভাগের চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করেন। কিন্তু সেখানে রাতে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়।
সেখানে চিকিৎরত অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এদিনই মরহুমের মরদেহ ঢাকা থেকে মণিরামপুর নিয়ে আসা হয় এবং আসরবাদ তার নামাজে জানাযা শেষে নিজ গ্রাম দূর্গাপুরের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্যা গুনাগ্রাহি রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এছাড়া সমবেদনা ও মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র
আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মুহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।