আহসান টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটে কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে কড়াকড়ি আরোপ করলেও জনসাধারণের মধ্যে তেমন সচেতনতা নেই। এর প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি ভঙ্গের দায়ে জনসাধারণের বিরুদ্ধে ২১৪টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।এছাড়া তাদের কাছ থেকে দুই লাখ ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বাগেরহাট জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহনে গত এক সপ্তাহ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেয়। মুখে মাস্ক ব্যবহার না করার অভিযোগে এই ব্যক্তিদের জরিমানা করা হয়।
বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান বলেন, কোভিড-১৯ সংক্রমণ রোধে বাগেরহাটে ৩০টি ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর রয়েছে। সরকারের জারি করা স্বাস্থ্যবিধি না মেনে কেউ পথে বের হলে তাকে আমরা কোনো ছাড় দিচ্ছি না।
গত এক সপ্তাহে জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা ২১৪ টি মামলা করেছে। এ সময়ে তাদের কাছ থেকে দুই লাখ ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যহত থাকবে। আহসান টিটু।