লিয়াকত হোসেন রাজশাহী।। রাজশাহী দামকুড়া থানার বেলডাঙ্গা এলাকায় ৭ বছরের শিশুর হাসুয়ার কোপে মায়ের মৃত্যু হয়েছে। প্রসঙ্গত,আজ সকালে ৭ বছরের শিশু ফাহিম তার মা’য়ের কাছে ৫ টাকা চেয়ে না পেয়ে হাসুয়া দিয়ে কোপ দেয়। তার হাসুয়ার আঘাতে মা ফাতেমা (২৫) এর মৃত্যু হয়েছে বলে যানা যায়! রক্ত দেখে ভয় পেয়ে শিশুটি দ্রুত পালিয়ে যায় পাশে থাকা ফুপুর বাড়ীতে। পরে পুলিশ শিশুটিকে কোলে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বর্নানা দেয়।
দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম জানান,সকালে শিশু ফাহিম তার বাবা ও মা দুজনের কাছেই পাঁচ টাকা চায়। কিন্তু তারা কেউই তাকে টাকা দেয়নি। উল্টো তাকে চড় থাপ্পর মেরে শাসন করে। এসময় শিশু ফাহিম ক্ষিপ্ত হয়ে মায়ের বুকে তরকারি কাটার হাসুয়া দিয়ে আঘাত করে। এর পরে হাসপাতালে নেয়ার পথে মা ফাতেমার মৃত্যু হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, শিশু ফাহিমকে আমরা কৌশলে তাকে কোলে নিয়ে আদর করে ঘটনার বিবরণ জানতে চেয়েছি। সে স্বাভাবিক ভাবেই ঘটনার বর্ননা দেয়। সে এটা বলে, “এখন মা মরে গেছে কি করবো বুঝতে পারছি না।” পুলিশও ঘটনার বর্ণনা শুনে হতবাক। শিশুটিকে গ্রেফতার করা হবে না। তবে কি পদক্ষেপ নেয়া হবে তা ভাবা হচ্ছে।