বেনাপোল প্রতিনিধি।। যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে থেকে বিজিবির নিজস্ব গোয়েন্দার মাধ্যমে ২২বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল সহ মেহেদী হাসান (৩২)ও খালেদুর রহমান (২৮)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি সদস্যরা।
মঙ্গবার(৯জুন) বিকালে খলশি বাজার থেকে আটক করে।
আটকৃত খালেদুর বেনাপোল বলফিল্ড এলাকার মাহামুদুর রহমানের ছেলে ও মেহেদী হাসান যশোর ওমেশ চন্দ্র সেন রোডের মোশারফ হোসেনের ছেলে।
২১ বিজিবি ব্যাটালিয়ানের পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার জাকির হোসেন জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ী সীমান্ত থেকে ফেন্সিডিল নিয়ে মটরসাইকেলে করে খলসি বাজার হয়ে বেনাপোলের দিকে যাবে। এমন সময় পুটখালী ক্যাম্পের একটি টহল দল খলশি বাজারে রাস্তার উপর অভিযান চালিয়ে ২২ বোতল ফেন্সিডিল ও একটি মটরসাইকেল সহ মেহেদী হাসান ও খালেদুর রহমান সহ দুই জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।