
চরফ্যাশন প্রতিনিধি।।ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আহমেদপুর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী মুরাদের বিরুদ্ধে খবর প্রকাশ করায়। জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা ও আঞ্চলিক সাহসী বার্তা সহ অনলাইন পোর্টাল- দৈনিক আমাদের বাংলাদেশ ডটকম,দৈনিক দেশ রত্ন, দৈনিক সংবাদ সমাচার, দৈনিক ভিন্নবার্তা এর চরফ্যাশন উপজেলা প্রতিনিধি (সাংবাদিক) তুহিনকে হত্যা ও মামলার হুমকি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকাল ৩টার সময় উপজেলা আহাম্মদপুর ইউনিয়ন এর শীর্ষ সন্ত্রাসী মুরাদ তার অপরাধ কর্মকাণ্ডের নিউজের জের ধরে মুঠোফোনে সাংবাদিকদেরকে অশ্লীল ভাষায় তার মা-বোনদের কে গালিগালাজ করেন ও হত্যার হুমকি দেন।
এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক তুহিন থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) সহ বিষয়টি তার সিনিয়র সংবাদ কর্মীদেরকে তাৎক্ষনিক অবগত করেন।
সাংবাদিক তুহিন জানান,শীর্ষ সন্ত্রাসী মুরাদ এর আপন ছোট ভাই বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ,তার ছত্রছায়ায় মুরাদ চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদক ও ধর্ষণ সহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন এবং মুরাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধশত মামলা রয়েছে ।
এ বিষয়ে নিয়ে তুহিন গত মঙ্গলবার (৮জুন) সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে একটি প্রতিবেদন করেন। যা পরবর্তীতে কয়েকটি পত্রিকায় ছাপা হয়।
এতে সন্ত্রাসী মুরাদ ক্ষিপ্ত হয়ে সাংবাদিক তুহিনকে ফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন তোকে মেরে ফেলা হবে হুমকি সহ পত্রিকা অফিসগুলোতে ফোন করে মামলার হুমকি দেয় হয়।
এ দিকে, এ ঘটনায় চরফ্যাশন উপজেলা কর্মরত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মুরাদের এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়ে বিষয়টির সুষ্টু তদন্ত ও বিচার দাবি করেন।