কৃষিখাতে নিয়োজিতদের সম্মানার্থে কৃষি অলিম্পিয়াড ২০২০
- প্রকাশের সয়ম :
বুধবার, ১০ জুন, ২০২০
-
৫৫
বার দেখা হয়েছে

নোবিপ্রবি সংবাদদাতা :করোনা মহামারীর সংকটকালীন সময়ে কৃষিখাতে নিয়োজিত সকল মানুষের প্রতি সম্মানার্থে তারুণ্যভিত্তিক সংগঠন “পাইওনিয়ার হাব( Pioneer Hub) এর উদ্যোগে ও বাংলাদেশ এনিম্যাল হাসবেন্ডারি সোসাইটি (Bangladesh Animal Husbandry Society) ও এইচবি এভিয়েশন সেন্টার (HB Aviation Training Center) এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত হতে যাচ্ছে কৃষি অলিম্পিয়াড”এগ্রিকালচালার অলিম্পিয়াড ২০২০”।
অলিম্পিয়াড উপলক্ষ্যে খোলা হয়েছে ফেসবুক ইভেন্ট।ইভেন্ট হতে জানা যায়,এই অলিম্পিয়াডের স্লোগান “কৃষিতেই স্বস্তি,কৃষিতেই মুক্তি”। আরো জানা যায়,এই ইভেন্ট এর অর্থ থেকে কোভিড ১৯ এফেক্টেড মানুষদের সহযোগিতায় ব্যয় করা হবে।এ প্রতিযোগিতায় এগ্রিকালচার, ফিশারিজ,এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি, ফুড সায়েন্স এন্ড নিউট্রিশন,এনিম্যাল হাসবেন্ডারি, এগ্রিকালচারাল ইকোনমিক্স, ভেটেরিনারি সায়েন্স এবং বায়োটেকনোলজি বিভাগের থেকে স্নাতক এবং ইনটার্নশিপ করা সকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
অনলাইনভিত্তিক এই প্রতিযোগিতা ২ টি রাউন্ড হবে এবং বিজয়ীদের জন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ অনুষ্ঠিত এগ্রি লিডারস সামিট এ অংশগ্রহণের সুযোগ থাকছে।১ম ও ২য় রাউন্ড মিলিয়ে ৪৮ টি পুরস্কার দেয়া হবে। প্রতিযোগিতার রেজিষ্ট্রেশন শুরু হয়েছে।যা চলবে ২৮ জুন,২০২০ পর্যন্ত।
Please Share This Post in Your Social Media