এস আর সাঈদ,কেশবপুর (যশোর)থেকে।।
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে কেশবপুর পৌরসভা ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের ঈদ পারবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দের সাথে শাহীন চাকলাদারের পক্ষে ঈদ পারবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুস সোবহান গাজী। শাহীন চাকলাদারের পক্ষে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,
যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু ও পৌর মেয়র রফিকুল ইসলাম। আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, যুগ্ম-আহ্বায়ক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন
পৌর কাউন্সিলর আতিয়ার রহমান, সাবেক পৌর কাউন্সিলর মনোয়ার হোসেন মিন্টু, জাহাঙ্গীর আলম, রমজান আলী মোড়ল, জালাল উদ্দীন, মশিয়ার রহমান, হাবিবুর রহমান, রবিউল ইসলাম, সবুজ খান, রফিকুল ইসলাম, খলিলুর রহমান প্রমুখ।
অপরদিকে বুধবার সকালে দলীয় কার্যালয়ে কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দের সাথে শাহীন চাকলাদারের পক্ষে ঈদ পারবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিমোহন। শাহীন চাকলাদারের পক্ষে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা,
যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম ও যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু। আরো বক্তব্য রাখেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইউপি সদস্য নিমাই চন্দ্র দাস, দীপক মুখার্জী, মনিরুজ্জামান মনি, আলী আকবার, মুনতাজ আলী, ইউপি সদস্য ওলিয়ার রহমান, সাবেক ইউপি সদস্য জয়দেব দাস, নজরুল ইসলাম, আব্দুর রহিম, আতিয়ার রহমান প্রমুখ।