মনিরামপুর(যশোর)অফিস।। যশোরের মনিরামপুরে আরও ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যশোর পল্লীবিদ্যূৎ সমিতির এজিএম রফিকুল ইসলাম অন্য জন উপজেলার কাশিপুর গ্রামে দক্ষিনপাড়ার আজিবর রহমানের ছেলে জিয়াউর রহমান।
আজ বৃহঃবার ( ১১ জুন) সকালে তাদের রিপোর্ট পজেটিভ আসে। গত ৯ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। রফিকুল ইসলাম পল্লীবিদ্যূৎ সমিতির রাজগঞ্জ কেন্দ্রের দায়িত্বে আছেন। আর জিয়াউর কারিতাস নামে এনজিওতে কর্মরত আছেন।
পিবিএস ২ এর জিএম অরুন কুন্ডু বলেন আম্ফানে রাজগঞ্জ এলাকা বেশী ক্ষতিগ্রস্হ্য হওয়াই এজিএম রফিকুল ইসলাম সার্বক্ষনিক এলাকাতে কাজ করেছেন। তারপর ৭জুন রফিকুল ইসলাম জ্বর অনুভব করলে ৯ জুন নমুনা দেওয়া হয়।
স্বাস্হ্য কর্মকর্তা শুভ্রা দেবনাথ জানায় দুইজনই শারীরিক ভাবে ভাল থাকায় নিজ নিজ বাড়ীতে চিকিৎসা দেওয়া হচ্ছে।