মুহাম্মদ দেলোয়ার হোসাইন,রাঙ্গুনিয়া প্রতিনিধি।। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন পোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও গাউছিয়া কমিটি বাংলাদেশ,পোমরা ইউনিয়ন শাখার সভাপতি ছৈয়দুল আলম তালুকদারের স্ব-ধর্মীনি রিজিয়া আকতারের করোনা পজিটিভ।
আজ বৃহস্পতিবার সকালে তিনি তার স্ব-ধর্মীনির করোনার পজিটিভের কথা জানতে পারে বলে জানান। তিনি বলেন, আজ থেকে দশদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার স্ব-ধর্মীনির নমুনা পরীক্ষার দিয়ে আসি! দিয়ার পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে আমাদেরকে কোন নির্দেশনা প্রদান করা হয়নি অভিযোগ করেন।
তিনি আরো বলেন, আমার স্ত্রীসহ পরিবারের সবাই ভাল আছে! সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং তিনি প্রশাসনের কাছে নমুনা পরীক্ষার দিতে আসা রোগীদের রিপোর্ট না আসা পর্যন্ত খবরাখবর নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিকট আহবান জানান।
এ বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা নাছির উদ্দীন বলেন, আমরা গত শনিবারে ছৈয়দ মেম্বারের স্ত্রীসহ অনেক জনের করোনার নমুনা পরীক্ষা করি এবং গতকাল বুধবার রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের রিপোর্টের মাধ্যমে রাঙ্গুনিয়ায় তিনজনের করোনার শনাক্তের তথ্য জানতে পারি । সেখানে তার স্ত্রী সহ আরো দুইজনের রিপোর্ট পজিটিভ আসে। রিপোর্ট পাওয়ার পর তাদেরকে জানানো হয়।