নিজস্ব প্রতিবেদক।। করোনাভাইরাসে আক্রান্তের ৯ দিন পর সাভার মিডিয়া ক্লাবের সভাপতি ও এনটিভির সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান করোনা মুক্ত হয়েছেন।
সোমবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা আমাদেরবাংলাদেশ ডটকমকে জানান। এসময় তিনি আরও জানান এর আগে গত ৬ জুন তার দেহে করোনাভাইরাসের উপস্থিতির কথা জানা যায়।
সাভার মিডিয়া ক্লাবের সভাপতি ও এনটিভির সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান জানান, করোনাভাইরাসে আক্রান্ত হবার পর থেকে যারা আমার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।আমি ও আমার ও পরিবারের পক্ষ থেকে সকলেকে ধন্যবাদ জানায়।
বিশেষ করে আনোয়ারুল কাদের নাজিম আমার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন। অন্যদিকে আমার শারীরিক মারাত্মক জটিলতার মধ্যেও “কিছুই হয়নি বলে” আশ্বস্ত করে,এবং প্রতিটা মুহূর্তে আমাকে সাহস যুগিয়েছেন। করোনাভাইরাসের সঙ্গে দৃঢ় মনোবল নিয়ে লড়াই করে বেঁচে থাকতে সাহায্য করেছেন বলেও আমাদেরবাংলাদেশ ডটকমকে জানান তিনি ।