তাহিরপুরে যুবলীগের যুগ্ম আহবায়কসহ আরও ৪ জন করোনা আক্রান্ত
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ১৯ জুন, ২০২০
-
৬১
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা :সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপনসহ নতুন করে এ উপজেলায় আরও ৪ করোনায় আক্রান্ত হয়েছেন। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (১৮ জুন) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) বিশেষায়িত আরটি-পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে উপজেলা নতুন করে ৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ওই ৪ জন করোনা আক্রান্তদের মধ্যে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ২জন, বালিজুরী ইউনিয়নের ১জন এবং তাহিরপুর সদর ইউনিয়নের ১জন।তাহিরপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গতকাল পর্যন্ত তাহিরপুরে করোনা উপসর্গে আক্রান্ত ২৮৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে। এর বিপরীতে পরীক্ষাগার থেকে ২৭৬ জনের ফলাফলে ২৮ জনের দেহে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। সুস্থ হয়েছেন ১৪ জন ও আইসোলেশনে রয়েছেন ১৪ জন এবং ১০ টি নমুনার ফলাফল অপেক্ষমান রয়েছে।
Please Share This Post in Your Social Media