বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাট জেলায় নতুন করে আরো ১৩ জনের করোনা সনাক্তের মধ্যদিয়ে আক্রান্তের সংখ্যা সেঞ্চুরী পূর্ন করেছে। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, মোল্লাহাটে ৩ জন, শরণখোলায় ২ জন, রামপালে ২ জন ও মোরেলগঞ্জ উপজেলায় ১ জন রয়েছেন। এদের মধ্যে শরণখোলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিশ সরকার (৩৫) রয়েছেন। এনিয়ে জেলায় ১০০ জনের করোনা সনাক্ত হলো। এর মধ্যে ২৪ জন সুস্থ্য ও ২ জনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।