মণিরামপুর, (যশোর) অফিস।। মণিরামপুরে মহামারী করোনা পরিস্থিতিতে প্রতিটি মসজিদের ইমাম-মুয়াজ্জেনদের আর্থিক অস্বচ্ছলতা দূরীকরণে লক্ষে প্রধান মন্ত্রীর দেয়া ৫ হাজার করে টাকা দূনীতি-অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তালিকায় বরাদ্দকৃত অর্থ না পাওয়া মসজিদের এক সভাপতি ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজারসহ ৩জনের নামে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
জানাযায়, মণিরামপুর উপজেলার ৫৫৮টি মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ লক্ষ ৯০ হাজার নগদ অর্থ বরাদ্দ করেন।
প্রতিটি মসজিদে ইমাম-মুয়াজ্জেনদের আর্থিক অস্বচ্ছলতা দূর করণে জন্য ৫ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়। সেই মোতাবেক খানপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিনপাড়া জামে মসজিদের নাম তালিকায় ৩৮ নম্বরে রয়েছে। কিন্তু গোবিন্দপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের প্রবীন সভাপতি আব্দুল মজিদ ও ইমাম আমজাদ হোসেন বরাদ্দকৃত ৫ হাজার টাকা বুঝে পায়নি।
এ ঘটনায় মসজিদের সভাপতি আব্দুল মজিদ গত ১৪ জুন উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে দাবী করেন, গত ৯ জুন উপজেলার প্রতিটি মসজিদের সভাপতি ও ইমাম সরকারী বরাদ্দকৃত অর্থ উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর থেকে উত্তোলন করা হলেও গোবিন্দপুর দক্ষিণপাড়া মসজিদের সভাপতি ও ইমাম কোন টাকা উত্তোলন বা কিছুই জানেন না।
পরে খোঁজ নিয়ে জানতে পারেন উপজেলার ভরতপুর গ্রামের শামিম আল মামুন নামে এক ব্যক্তিকে সভাপতি বানিয়ে মণিরামপুর শাখার ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মইনূল হোসেন ও তার সহকারী আতাউর রহমান দূর্নীতি-অনিয়ন ও জালিয়াতির মাধ্যমে উক্ত অর্থ তুলে আত্মসাৎ করেছেন।
তাদের বিরুদ্ধে একই ইউনিয়নের বিভিন্ন মসজিদের বরাদ্দকৃত অর্থ নয়ছয় করার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে জানতে খানপুর ইউনিয়নের চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলীর মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেনি।
ইসলামিক ফাউন্ডেশনের মণিরামপুর শাখার সুপারভাইজার মইনূল হোসেন ও তার সহকারী আতাউর রহমানের নিকট দূনীতি ও অনিয়মের বিষয় জানতে চাইলে তারা বলেন, আমরা কোন মসজিদের টাকা উত্তোলন করে আত্তসাত করেনি। আমরা শুধু তালিকা প্রস্তুত করেছি, সকল টাকা দিয়েছে ইউএনও অফিসের দপ্তর থেকে।
উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী বলেন, মসজিদের জন্য প্রধান মন্ত্রীর দেয়া অর্থ যদি কেউ আত্মসাতের অভিযোগের বিষয়টি তদন্তে সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে ক্রিমিনাল আইনে মামলা দায়ের করা হবে।