আহসান টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটের ফকিরহাটে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৮ বছরের এক মুসলিম তরুনীকে ধর্ষনের অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী এক হিন্দু যুবককে বিরুদ্ধে। উপজেলার পিলজংগ ইউনিয়নের শংকর কুমার দে’র পুত্র শান্ত কুমার দে (২৫) এর বিরুদ্ধে এ অভিযোগ।
বৃহস্পতিবার (১৮ ই জুন) ভুক্তভোগী নিজে বাদী হয়ে শান্ত কুমার দে এর বিরুদ্ধে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং -৮, তারিখ ১৮/০৬/২০২০ ইং।
মামলার বিবরণে থেকে জানা যায়, আসামী শান্ত কুমার দে এবং ভুক্তভোগী তরুনীর বাড়ি একই এলাকায় এবং তাদের মধ্যে দীর্ঘ এক বছর প্রেমের সম্পর্ক ছিলো।
সেই সুযোগে শান্ত দে ভুক্তভোগী তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু বিবাহের করার জন্য বললে নানা কৌশলে আসামি এড়িয়ে যায়।
গত ১০ জুন সকালে শান্ত দে বিয়ে করার কথা বলে তাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী।
এ ঘটনার পরেও আসামী শান্ত দে’কে কযেকবার বিয়ের কথা বললেও তিনি বিয়ে করতে অস্বিকার করেন। অভিযোগকারী তরুনী বিশ্বাস ভঙ্গের মাধ্যমে প্রতারণা করার জন্য শান্ত দে’র বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সাব ইন্সপেক্টর মরিয়ম বেগম সীমা।