খুলনা সংবাদদাতা :খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন সেন্টারে করোনা উপসর্গ আরও তিনজন মৃত্যবরণ করেছে। আর এম ও খুলনা মেডিকেল কলেজ হসপিটাল স‚ত্রে এ তথ্য জানাযায়, ২২ জুন রাত ১০.৪৫ মিনিটে এ্যাজমা, জ্বর, শ্বাসকষ্ট সহ নানান উপসর্গ নিয়ে খুলনার টুটপাড়ার সৈয়দ আলীর পুত্র মহসিন খোকন( ৫৬), ২২ জুন দিবাগত রাত ১.৪০ মিনিটে নড়াইলের মহিশখোলা মধ্যপাড়ার মৃত আককাস শেখের পুত্র কাশেম শেখ (৩৬) এবং আজ ২৩ জুন ভোর ৫.০০টায় করোনা উপসর্গ নিয়ে খুলনার বাবু খান রোডের মৃত সুলতান আলীর পুত্র পান্না ওয়াজেদ(৭০) এর মৃত্যু হয় । তিন জনেরই করোনার নমুনা সংগ্রহ করে, পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।