আহসান টিটু, বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটের ফকিরহাটে ২৯ জনের করোনাভাইরাস শনাক্ত এবং ১৭ জুন থেকে আজ পর্যন্ত স্যাম্পল প্রদানকারীদের রিপোর্ট এখনও না আসার ফলে বর্তমানে শতাধিক বাড়ী লকডাউনের আওতায় রয়েছে।
কোভিড-১৯ শনাক্ত হয়েছেন যারা তাদের প্রত্যেকের বাড়ীসহ আশ-পাশের ৭/৮টি করে বাড়ী লকডাউন দিয়েছে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বর্তমানে বাড়ীতে আইসোলেশনে রয়েছে ১৮ জন কোভিড-১৯ পজেটিভ রোগী। ২৯ জন কোভিড রোগীর মধ্যে সুস্থ্য হয়েছেন ১১জন। এছাড়া বর্তমানে ফকিরহাটে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৩ জন যারা সম্প্রতি বিভিন্ন স্থান থেকে বাড়ীতে এসেছে।
২৩ জুন (মঙ্গলবার) নতুন ৩ জনের কোভিড শনাক্ত হয়েছে। নতুন তিনজনের মধ্যে রয়েছেন উপজেলাস্থ আহম্মদ ক্লিনিক এন্ড ডায়গনষ্টিক সেন্টারের এম্বুলেন্স চালক, বাহিরদিয়া- মানসা ইউনিয়ন পরিষদের একজন ইউপি মেম্বর ও ছোটবাহিরদিয়া এলাকার এক নারী। বিষয়টি নিশ্চিত করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার।