রিপন হোসেন সাজু,মণিরামপুর( যশোর) অফিস।। দূর্বাডাঙ্গা ইউনিয়নে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক দূর্বাডাঙ্গা ইউনিয়নের কৃতি সন্তান লেখক ভট্টচার্য্য এর অনুপ্রেরনায় ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, মুজিব বর্ষের আহ্বান প্রত্যেকে ৩টি করে গাছ লাগান,এই শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচি অব্যহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আবু সাঈদ এর নেতৃত্বে আজ ২৬শে জুন শনিবার বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীবৃন্দ। উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৪ নম্বর দূর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ কুমার সরকার, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাস্টার গৌরহরি চ্যাটার্জী, মাস্টার মোঃ লুৎফর রহমান,আওয়ামী লীগ নেতা
মোঃ আনিসুর রহমান, দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক(১) সুজন চক্রবর্তী, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক(২) মোঃ জিহাদ হোসেন,মোঃ বিল্লাল হোসেন,মেহেদী হাসান, তুফান বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
এই সময় ইউনিয়ন ছাত্রলীগের অাহবায়ক আবু সাঈদ বলেন,বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া একটি ছাত্র সংগঠন।আমরা সর্বদা সংঘবদ্ধ ভাবে কাজ করে থাকি।ছাত্রলীগ সব সময় সুখে দুঃখে মানুষের পাশে দাড়িয়েছে। আমরা কিছুদিন আগেও গরীব অসহায় কৃষকদের পাশে দাড়িয়েছিলাম।
তারই ধারাবাহিকতায় আজ জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক আমরা মুজিব বর্ষ উপলক্ষে ছাত্রলীগের প্রত্যেক সদস্য যেন ৩টি করে গাছ লাগায় তারই অংশ হিসেবে আজ আমরা এই কর্মসূচি অব্যহত রেখেছি। ভবিষৎতেও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যেকোন কর্মসূচি আসুক আমরা তা সংঘবদ্ধ ভাবে পালন করবো।পাশাপাশি তিনি আরো বলেন দূর্বাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ সব সময় মানুষের পাশে থেকে কাজ করে আমরা এভাবে সবাইকে নিয়ে একে অপরের সাথে মিলেমিশে সামনের দিকে অগ্রসর হতে চাই।