সঞ্জিব দাস,গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি।।
মির্জাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আনিসুর রহমানের মৃত্যুতে গলাচিপা প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড এক শোক বার্তায় বলেন,
কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণকালীন দেশ ও জাতির এই সংকটময় মুহুর্তে আমরা একজন সহযোদ্ধা কলম সৈনিককে হারালাম এবং মির্জাগঞ্জের সংবাদকরর্মী হারাল একজন অভিভাবককে। অসময়ে তার এ চলে যাওয়ায় সাংবাদিক সমাজের অপূরনীয় ক্ষতি হয়ে গেল। এ শোকবার্তায় সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় মরহুম মো. আনিসুর রহমানের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।